বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।
বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চত্বরে শেষ হয়।
পরে হাত ধোয়ার শিক্ষণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে বড়াল সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেনের সঞ্চালনায় আলোচনায় উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুরসহ স্থানীয় সাংবাদিক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
শেষে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপস্থিত ছাত্র/ছাত্রীদের মাঝে হাত ধোয়া উপকরণ হাত ধোয়া সাবান বিতরন করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.