বাগাতিপাড়ায় বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির নীলগাই উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রাম থেকে এই নীলগাই উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বেলা ১১ টার দিকে একই ইউনিয়নের চাঁদপুর এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে নীলগাইটিকে বের হতে দেখে স্থানীয় লোকজন ভিত হয়ে যায়। পরে ওই এলাকার আরো কয়েকজন প্রাণীটিকে দেখে নীলগাই বলে সনাক্ত করতে সক্ষম হন। এসময় স্থানীয়রা গাইটিকে আটক করার চেষ্টা করলে সে দৌড় দেয়। পরে তিন ঘন্টার প্রচেষ্টায় প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে গাইটিকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। পরে নীলগাইটি আটক করে স্থানীয় সালাম মেম্বারের বাড়িতে বেঁধে রাখে এবং স্থানীয়দের মাঝে থেকে একজন পুলিশিং সেবা ৯৯৯ নাম্বারে কল করে বাগাতিপাড়ায় খবর দেন। খবর পেয়ে বাগাতিপাড়া থানার এসআই দুলাল ও এসআই আমিনুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতির নীলগাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে এই খবর ছড়িয়ে পড়লে গাইটিকে এক ঝলক দেখতে সেখানে ভিড় জমায় আশেপাশের হাজারো মানুষ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এদিন সন্ধ্যায় নীলগাইটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওসি আরো জানান, তারা রাজশাহী বন বিভাগসহ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছেন। রাজশাহী থেকে তারা এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদরে হাতে প্রাণীটিকে তুলে দেওেয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.