বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় গরুর গোয়ালঘরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেকসাদ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ৫ নম্বর ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাইলকোনা ভূইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেকসাদ আলী মৃত আফসার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেকসাদ আলী গরুর গোয়ালঘরে গিয়ে ভেজা হাতে ফ্যানের সুইচ দিতে গেলে হঠাৎ বৈদ্যুতিক শকে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
পরে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ অবগত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.