বাগাতিপাড়ায় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন। “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় দুই দিন ব্যাপি ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম মুনসর রহমান, উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান স্টল নিয়ে বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.