বাগাতিপাড়ায় বজ্রপাতে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু, এক কিশোর আহত
নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে আজব আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার নন্দীকুজা কান্দিপাড়ার নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতের শিকার হন ওই বৃদ্ধ। নিহত আজব আলী ওই গ্রামের মৃত আকালী প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকাল ৩ টার দিকে হঠাৎ উপজেলায় বৃষ্টিপাত হয়। সেসময় বৃষ্টিতে ভিজতে ভিজতে আজব আলী বাইরে থেকে বাড়ির ভেতরে ঢুকছিলেন। এসময় বজ্রপাত হলে বাড়ির আঙিনার মাটিতে তিনি লুটিয়ে পড়েন এবং হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজনের নজরে এলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে একই দিনে বজ্রপাতে আলিফ (১৫) নামের অপর এক কিশোর গুরুত্বর আহত হয়েছে। তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আলিফ একই উপজেলার সলইপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিতা হালদার জানান, আজব হাসপাতালে আসেননি, তবে কিশোর আরাফাত ভর্তি রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.