
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, কাব শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির পক্ষ থেকে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফলে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম। অন্যদিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার।
সহকারি শ্রেষ্ঠ শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষক মো. লুৎফর রহমান। সহকারি শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষিকা মোছা. জান্নাতুল ফেরদৌস।
এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীন।
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও নির্বাচিত হয়েছে গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের কাজের প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা আরও বাড়াবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.