বাগাতিপাড়ায় পৃথক অপরাধে দুই জ্বালানি তেল বিক্রেতার জরিমানা!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় জ্বালানি তেলের ওজনে কম দিয়ে বিক্রি এবং বিএসটিআইয়ের অনুমোদন নবায়ন না থাকার অপরাধে দুই বিক্রয় কেন্দ্রের মালিকের কাছে থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১২ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজের ভ্রাম্যমান আদালত এই জরিমানা আদায় করেন।
সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাগাতিপাড়া উপজেলার কয়েকটি বাজারে বিভিন্ন জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিজানের সময় প্রতি লিটারে ৬০ গ্রাম জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে মালঞ্চি বাজারের এসএম ট্রেডার্সের স্বত্তধিকারী রফিকুল ইসলাম রতনকে ৫ হাজার এবং বিহারকোল বাজারের মন্ডল ট্রেডাসের বিএসটিআইয়ের অনুমোদন নবায়ন না থাকার অপরাধে তার স্বত্তধিকারী ফজলু মন্ডলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
বিশেষ এই অভিযান এবং ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বিএসটিআই রাজশাহী পরিদর্শক (মেট্রোলজী) মোঃ আবুল কায়েম, বাগাতিপাড়া মডেল থানার এএসআই শাকিল আহম্মেদ সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.