
নাটোরের বাগাতিপাড়ায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আসাদুজ্জামান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া হাফেজিয়া মাদ্রাসা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান একই উপজেলার মাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী মুন্তাজ জানান, বিকেল পৌনে ৫টার দিকে আসাদুজ্জামানকে রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহতের বাবা আশরাফ আলী জানান, তার ছেলে একই ইউনিয়নের রামপাড়া গ্রামে তার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করছিল। সেখান থেকে সে আগে চলে আসে। পরে তিনি বাড়ি ফেরার পথে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন নিহত ব্যক্তি তারই ছেলে।
তিনি আরও জানান, আসাদুজ্জামান লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজে অনার্স কোর্সে অধ্যয়নরত ছিল। পড়াশোনার পাশাপাশি সে রাজমিস্ত্রির কাজ করতো। তবে সে মাদকাসক্ত ছিল এবং মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করত বলেও উল্লেখ করেন তিনি।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই নিহতের পরিবার ও স্থানীয়রা মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.