বাগাতিপাড়ায় নবজাতকের দাফনের পরদিন মায়ের দাফন!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হওয়ার চারদিন পর মারা গেছেন গৃহবধু উর্মি বেগম। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত উর্মি বেগম উপজেলার বাটিকামারি (হাজীপাড়া) গ্রামের কৃষক রুবেল হোসেনের স্ত্রী।
বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব ইসলাম মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধু উর্মি বেগম অগ্নিদগ্ধের সময় সাড়ে নয় মাসের অত্মসত্ত্বা ছিলেন এবং সোমবার (১১ ডিসেম্বর) শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু সেই নবজাতকটি জন্মের কিছু সময় মারা যায়। পরে নবজাতকের মরদেহ বাড়িতে এনে সোমবার রাতেই দাফন করা হয়। এরপর পরই সোমবার দিবাগত ভোর রাতে মারা যান উর্মি বেগম। প্রায় ২৪ ঘন্টার ব্যাবধানে মঙ্গলবার রাত আটার দিকে দাফন করা হয় নবজাতকের মা উর্মির মরদেহ।
পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে রান্না ঘরে খড়ির চুলায় আগুন জ্বালিয়ে রান্না করতে যান গর্ভবতী উর্মি বেগম। রান্না করার একপর্যায়ে তার পরিধেয় কাপড়ে আগুন লেগে তা শরীরে লেগে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে তিনি চিৎকার করতে থাকেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা ছুটে গিয়ে শরীর ঝলসে যাওয়া অবস্থায় উর্মিকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান। এর আগে তিনি সোমবার একটি কন্যা সন্তানের জন্ম দেন। সেই কন্যা সন্তানটিও সোমবার মারা যায়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.