
নাটোরের বাগাতিপাড়ায় জুয়েলারি ব্যবসায়ী নির্মল কর্মকার (৪০) এর ওপর হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়নের জিগোরি কর্মকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নির্মল কর্মকার ওই এলাকার মৃত অনিল কর্মকারের ছেলে। তিনি আজগর মোড় বাজারে একটি জুয়েলারি দোকান পরিচালনা করেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আজগর মোড় বাজার সংলগ্ন আবুল কাশেম মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে বিপ্লব কর্মকার ও তার সঙ্গে থাকা আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি নির্মলের ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
পরে নির্মলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই বাগাতিপাড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বিপ্লব কর্মকার (৩৫) কে আটক করেছে। আটক বিপ্লব কর্মকার ওই একই এলাকার মৃত বলই কর্মকারের ছেলে এবং আহত নির্মল কর্মকারের প্রতিবেশী ভাতিজা।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আটক নির্মলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.