বাগাতিপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন
নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও fazপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বড়াল সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।
সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারি, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মতিয়া সুলতানা উর্মি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন এলাকার কন্যা শিশুরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশু আজ আর অবহেলার প্রতীক নয়, বরং উন্নত বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তারা সমান ভূমিকা রাখছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.