
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী জনসভা শেষে মাঠে পড়ে থাকা ময়লা-আবর্জনা নিজ উদ্যোগে পরিষ্কার করেছেন তার সমর্থকেরা। পরে সেগুলো নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়। তাদের এই পরিবেশবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের দৃষ্টি কেড়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।
[caption id="attachment_36608" align="aligncenter" width="300"]
Collected[/caption]
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা শেষ হওয়ার পর সমর্থকেরা মাঠ পরিষ্কার করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত রাজনৈতিক সভা-সমাবেশ শেষে মাঠে ময়লা-আবর্জনা পড়ে থাকলেও সেগুলো পরিষ্কারের উদ্যোগ খুব কমই দেখা যায়। তবে এবারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ ভোটাররা। তাদের মতে, এটি শুধু পরিচ্ছন্নতার বার্তা নয়, বরং দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির একটি সুন্দর উদাহরণ।
[caption id="attachment_36609" align="aligncenter" width="300"]
Collected[/caption]
এ বিষয়ে উপস্থিত কয়েকজন ভোটার জানান, ভোট চাইতে এসে জনদুর্ভোগ না বাড়িয়ে বরং মাঠ পরিষ্কার করা প্রশংসনীয় উদ্যোগ। এতে প্রার্থী ও তার সমর্থকদের প্রতি ইতিবাচক ধারণা তৈরি হয়েছে।
সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ নির্বাচনী রাজনীতিতে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারে এবং ভবিষ্যতে অন্যদেরও এ ধরনের কাজে উৎসাহিত করবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.