
নাটোরের বাগাতিপাড়ায় আসলাম আলী (৫০) ও শ্রী ষষ্টি কুমার (৪২) নামের দুই ব্যক্তির বিরুদ্ধে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমারের নাম উল্লেখ করে বাগাতিপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
রোববার (২৪ মে) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আসলাম আলী উপজেলার জামনগর ইউনিয়নের হাঁপানিয়া এলাকার মৃত কাইলি উদ্দিনের ছেলে এবং শ্রী ষষ্টি কুমার একই এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আবাসন এলাকার বাসিন্দা ওই গৃহবধূ গত ২৪ মে সকালে বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার খড়ি সংগ্রহ করতে যান। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত আসলাম আলী ও ষষ্টি কুমার তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে অভিযুক্তরা তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। খবর পেয়ে তার স্বামী ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।
ভুক্তভোগীর প্রতিবেশিরা জানান, চিকিৎসা শেষে পারিবারিক আলোচনা করে আসলাম ও ষষ্টির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি সোমবার (২৫ মে) মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.