বাগাতিপাড়ায় কাঠের কারখানায় চুরি, মালামাল মিলল ডায়াগনস্টিক সেন্টারে, গ্রেফতার-চার!
নাটোরের বাগাতিপাড়ায় একটি কাঠের কারখানায় চুরির ঘটনায় একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া প্রায় দেড় লাখ টাকার বেশি মূল্যের মালামাল উদ্ধার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার মালঞ্চি বাজার এলাকায় অভিযান চালিয়ে ‘সেইফ লাইফ’ নামে একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ওই মালামাল সহ তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ। এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে বাগাতিপাড়া পৌরসভার উপজেলা চত্বরে অবস্থিত সোনাপাতিল মহল্লার মোঃ আঃ সবুর এর ‘নীলা ডোর’ নামের কাঠের কারখানায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কারখানার ম্যানেজার আমির আলী বাদি হয়ে গ্রেফতার চারজন সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দাখিল করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, বাগাতিপাড়া উপজেলার পৌর এলাকার ঘোরলাজ মহল্লার মোঃ তছির উদ্দিনের ছেলে ও ‘সেইফ লাইফ’ ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ ওমর ফারুক (৪০), একই উপজেলার সদর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের মোঃ আঃ রাজ্জাকের ছেলে ভ্যানচালক মোঃ ইয়াকুব আলী (২৮), ওই ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান, বগুড়া জেলার সোনাতলা উপজেলার মোঃ উজ্জল মিয়া (২৬), ‘নীলা ডোর’ ফার্নিসার কারখানার কর্মচারী, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার হারান শর্মার ছেলে চন্দন শর্মা আকাশ (১৯)।
এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতের কোন এক সময় ‘নীলা ডোর’ কাঠের কারখানা থেকে ১টি রেন্দা মেশিন, ১টি রোটার মেশিন, ২টি গ্রান্ডিং মেশিন, ১টি ড্রিল মেশিন, ১টি হাওয়া মেশিন, ১টি ঝিক-ঝাকা মেশিন, ২টি সিপিইউ এবং ১টি পে-ন রেন্দা মেশিন চুরি হয়। যেগুলোর বাজার মূল্য দেড় লাখ টাকার বেশি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ৩ সেপ্টেম্বর রাতে মালঞ্চি বাজারে ওমর ফারুকের সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে চুরি হওয়া মালামালের অংশ পাওয়া যায়। পরে বাগাতিপাড়া থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে অভিযান চালিয়ে ওই সকল মালামাল উদ্ধার করে এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক, ইয়াকুব, উজ্জল এবং আকাশ কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এর সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এই চুরির সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেবিষয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.