বাগাতিপাড়ায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মীসভা অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়নের কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার ৫ নং ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন জামায়াতের আয়োজনে সাইলকোনা ডিগ্রি কলেজ মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন জামায়াতের আমির আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা কর্মপরিষদের সদস্য লালপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
এছাড়াও বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি জহুরুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শুরা ও কর্মপরিষের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেনসহ অত্র ইউনিয়নের জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.