বাগাতিপাড়ায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ১ম শাহাদাৎ বার্ষিকী পালন
নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, কোটি জনতার হৃদয়ের স্পন্দন, সাবেক সংসদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খোজ নিয়ে দেখা যায়, বুধবার (১৪ আগস্ট) আসর ও মাগরিব নামাজের পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, তারই ধারাবাহিকতায় দয়ারামপুর ইউনিয়নের কেন্দ্রীয় বাজার মসজিদে আছর নামাজ পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া শাখার আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন ও সেক্রেটারি জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী,ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকার ও সেক্রেটারি শাহীন আলম সহ উলামায়ে মাসায়েকগন,আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল হাসেম।
অপরদিকে বাগাতিপাড়া পৌরসভার ছাতিয়ানতলা এলাকায় দোয়া মাহফিলে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার দপ্তর সম্পাদক মোস্তাফিজ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আমির মাওলানা আফজাল হোসেন ও নায়েব আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সেক্রেটারি জাকির হোসেন সহ ছাত্র শিবিরের নেতারা।
এছাড়াও বাগাতিপাড়া সদর ইউনিয়নের তমালতলা কেন্দ্রীয় মসজিদে দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার দপ্তর সম্পাদক মোস্তাফিজ রহমান, উপজেলা কর্ম পরিষদের সদস্য ও অর্থ সম্পাদক আব্দুর রউফসহ স্থানীয় নেতারা,সেখান দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম।
প্রতিটি আলোচনা সভায় সাঈদী সাহেবের জীবনী নিয়ে আলোচনা করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.