বাগমারায় ১২ বছরের মেয়ে 'সুরাইয়া' নিখোঁজ!
এম এম মামুন, নিউজ ডেস্ক:
বাগমারায় ১২ বছরের মেয়ে 'সুরাইয়া' নিখোঁজ! রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের আলোকনগর গ্রামের সখোপাড়ার মোয়াজ্জেম হোসেনের ১২ বছরের মেয়ে সুরাইয়া আক্তার ফেমি তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে বাগমারা থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
নিখোঁজের বাবা মোয়াজ্জেম হোসেন জানান, তার মেয়ে নানীর বাড়ি যাবার কথা বলে বের হয়ে যায়। ওই দিন সেখানে না যাওয়ার খবর পেয়ে খুব চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সকল আত্বীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়েও মেয়ের কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। নিখোঁজ সুরাইয়ার গায়ের রং শ্যামলা। তার পরনে ছিল হলুদ রংয়ের কামিজ ও সবুজ রংয়ের সালোয়ার। উচ্চতা প্রায় পাঁচ ফুট। কোন হৃদয়বান ব্যাক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকলে ০১৭৫৭৮৩৭১৯১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার বাবা মোয়াজ্জেম হোসেন। মেয়েকে ফিরে পেতে তিনি প্রশাসনসহ সকলের সহায়তা কামনা করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, কিশোরী নিখোঁজের ঘটনায় সাধারন ডায়েরী করেছেন তার বাবা। সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.