
নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে আইকিউএসি’র সহযোগিতায় বিশ্বব্যাপী উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ ২০২৬’-এর অন-ক্যাম্পাস রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও মানবিক অনুষদ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.)সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আয়োজকবৃন্দ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক বৃষ্টি রানি রায়, Brain Station 23-এর বিজনেস অ্যানালিস্ট সামরান রহমান এবং Raventdev-এর জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার আসিফ ইশতিয়াক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিদিতা রাজ্জাক।
এবারের প্রতিযোগিতায় বাউয়েটের ৬০টি দলে মোট ১৮৭ জন শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারী দলগুলো সামাজিক সমস্যার টেকসই সমাধানভিত্তিক উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাবকে আরও গতিশীল করে তোলে।
শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজমানি বিতরণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.