
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি প্রদর্শিত বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
[caption id="attachment_38348" align="aligncenter" width="300"]
collected[/caption]
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর গোলাম সরওয়ার ভূঁঞা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক অনন্যা সরকার, সহযোগী অধ্যাপক মোছা. আছমা ইয়াসমিন, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থীরা ২৫টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। তারা তাদের উদ্ভাবনী ধারণা, গবেষণালব্ধ ফলাফল এবং সৃজনশীল প্রকল্প উপস্থাপন করেন।
প্রদর্শনীতে প্রকৌশল, প্রযুক্তি ও প্রয়োগিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর বৈচিত্র্যময় প্রজেক্ট ও পোস্টার প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ব্যবহারিক জ্ঞান অর্জনে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.