
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।
[caption id="attachment_38580" align="aligncenter" width="300"]
collected[/caption]
সভায় অর্থ কমিটির পূর্ববর্তী সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন, বাউয়েটের প্রথম আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, ২০২৫-২৬ অর্থবছরের বহিস্থ নিরীক্ষক নিয়োগের প্রস্তাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন)-এর সমন্বয়কারী অফিসার কর্নেল (অব.) মোহাম্মদ সায়েদুর রহমান, বাউয়েটের ট্রেজারার কর্নেল (অব.) মো. শওকত হুসেন, এরিয়া সদর দপ্তর বগুড়ার কর্নেল এডমিন কর্নেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম, বাউয়েটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল ইসলাম এবং বাউয়েটের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. সেলিম রেজা, এসিএমএ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.