বর্ণাঢ্য আয়োজনে নাটোরে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন!
নাটোর প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনে নাটোরে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন! নাটোরে বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মোহনা টেলিভিশনের ১৩ বছর পার করে ১৪ বছরের পদার্পন উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১১ নভেম্বর) সকালে মোহনা টেলিভিশনের দর্শক ফোরাম নাটোরের আয়োজনে শহরের হাফরাস্তা্র ফ্লেম রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
মোহনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। জনপ্রিয় অনলাইন চ্যানেল এ নিউজের নির্বাহী পরিচালক এ এস এম আল আফতাব খান সুইট এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রওশন আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাঁকি।
[caption id="attachment_17311" align="aligncenter" width="300"]
নাটোরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়[/caption]
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের স্থানীয় দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক মোঃ সাজেদুর রহমান সেলিম, ইউনিক প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার, ইউনিট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ৭১ টেলিভিশন ও ডেইলি স্টার পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সহ-সভাপতি নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের নাটোর জেলা প্রতিনিধি নাসিম আহমেদ। এছাড়াও দর্শক ফোরাম নাটোর এর সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা মোহনা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
এর আগে সকালে শহরের হাফরাস্তায় অবস্থিত ফ্লেম রেস্টুরেন্টের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। আলোচনার শেষে অতিথিদের কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.