বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো, ওই একই গ্রামের জামাল উদ্দিনের ৩৮ বছর বয়সী ছেলে কামরুল ইসলাম ও আব্দুর রশিদের ৩২ বছরের ছেলে মনির হোসেন। শনিবার (১৫ মার্চ) সকালে প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
প্রতিবন্ধী কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে মনির হোসেন ফোন করে তার মেয়েকে ডেকে পাশের আম বাগানে নিয়ে যায়। এ সময় মনির হোসেন তার মেয়েকে শ্লীলতাহানি করে পালিয়ে যায়। পরে কামরুল ইসলাম এসে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মনির ও কামরুলকে আটক করে পুলিশের সোপর্দ করে। তার শারীরিক প্রতিবন্ধী মেয়ের সাথে এধরনের ঘটনার বিচার দাবি করেন অসহায় বাবা।
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা কামরুল ইসলাম ও আব্দুর রশিদ নামে দুজনকে আটক করে পুলিশে দেয়। পরে শনিবার সকালে ওই ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা করলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে এদিন দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.