
নাটোরের বড়াইগ্রামে বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে তালাবদ্ধ ঘর থেকে দুই শিশুকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বড়াইগ্রাম পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে আখতারুজ্জামান মাস্টারের ভাড়া দেওয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাড়িটি ভাড়াটিয়া পরিবার ব্যবহার করছিল। বাড়ির মালিক আখতারুজ্জামানের নিজ বাড়ি বড়াইগ্রামের শ্রীরামপুর এলাকায় এবং তিনি সেখানেই বসবাস করেন। পৌর শহরের বাড়িটি তিনি ভাড়া দিয়ে রেখেছিলেন।
অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভেতরে দুটি ছোট শিশু ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। শিশুদের বাবা-মা কাজের প্রয়োজনে বাইরে থাকায় ঘরটি তালাবদ্ধ ছিল। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে অনেক চেষ্টার পর তালাবদ্ধ ঘর থেকে শিশু দুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং ঘরের সবকিছু পুড়ে যায়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.