বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা নারী নিহত!
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মাঝ বয়সী মানসিক প্রতিবন্ধি এক নারী নিহত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) রাত্রি ৮ টার দিকে বনপাড়া পৌর শহরের নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, অজ্ঞাতনামা ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি রাস্তাঘাটেই ঘুরে বেড়াতেন। শুক্রবার রাত ৮ টার দিকে তিনি নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। পরে বনপাড়া হাইওয়ে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি হাবিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। নিহত মাঝ বয়সী ওই নারীর পরিচয় ও ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ বলেও জানান ওসি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.