বড়াইগ্রামে ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া
নাটোরের বড়াইগ্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৩ টায় আদগ্রাম শহীদ শাজাহান উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ আশরাফ আলী, আব্দুস সালাম মোল্লা, বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা: মোঃ আবুল হাশেম মোল্লা, জোয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আলী আকবর প্রমুখ।
বড়াইগ্রাম পৌর বিএনপি নেতা মোঃ মোস্তাফিজুর রহমান পাভেলের সার্বিক পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম পৌর বিএনপি নেতা মোঃ ইসহাক আলী, বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মো: নিজাম উদ্দিন নিজাম প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশকে স্বৈরাচারী সরকারের হাত থেকে বাঁচিয়েছে এবং এই স্বাধীন সোনার বাংলার স্বাধীনতা এনে দিয়েছে তাদের শহীদি মর্যাদা দাবী করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। আলোচনা সভায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা শুরুর আগে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সর্বশেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.