বড়াইগ্রামে অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু, আশঙ্খাজনক বাবা!
নাটোর অফিস:
বড়াইগ্রামে অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু, আশঙ্খাজনক বাবা! নাটোরের বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে অনিয়া (১০) ও অমর ফারুক সাড়ে ৩ বছরের দুই শিশু সন্তানসহ মা সোমা আক্তার (৩০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ স্বামী অলি প্রামাণিক (৩৫) আশঙ্খাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামে অগ্নিকান্ডে পুড়ে মা সহ দুই সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় সারা এলাকা জুরে শকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সাদেক প্রামাণিক এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিন সেড ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং সেখানে পরিবারের সবাই অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ চিকিৎসাধীন অলি প্রামাণিক একজন বাস চালক বলেও জানান তিনি।
চ্যানেল এ নিউজ এই মর্মান্তিক ঘটনার জন্য গভীরভাবে শোকাহত।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.