প্রেমিকের জন্য থানার টয়লেটে কিশোরীর বিষপান!
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোরে থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় থানার টয়লেটে গিয়ে প্রেমিকের জন্য বিষপান করেছে এক কিশোরী। রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে রাজশাহীর তানোর থানায়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি তানোর উপজেলার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তানোর পৌরসভা এলাকায় জনৈক ব্যক্তির এসএসসি পরীক্ষার্থী মেয়ের সাথে। এরই একপর্যায়ে গত ২ ফেব্রুয়ারি রাতে আলামিনের সাথে পালিয়ে যায় ওই কিশোরী। এরপর কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে ঢাকা থেকে আটক করে রোববার থানায় নিয়ে আসে। পরে কিশোরীকে পরিবারের সাথে যেতে পরিবার ও পুলিশ চাপ দেয়। এ সময় কৌশলে টয়লেটে গিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে তার সঙ্গে থাকা বিষ পান করে ওই কিশোরী। বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে ওয়াশ করে তাকে সুস্থ করে তোলা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী বলে, আমি আলামিনকে ভালোবাসি। তার সাথেই যেতে চাই।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, কিশোরীর পরিবারের অভিযোগ পেয়ে ঢাকা থেকে ওই কিশোরী ও আলামিনকে আটক করে থানায় নিয়ে আসার পর থানার মধ্যে এমন ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং সে সুস্থ আছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আব্দুর রহিম।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.