পৈশাচিক হত্যাকান্ডের বিচারের দাবীতে ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর সমাবেশ
২০০৬ সালের ঐতিহাসিক ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা ও অস্ত্র সহ পৈশাচিক হত্যাকান্ডের বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ঐতিহাসিক আমতলায় জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা হাফিজুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল।বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা মো. নুরুন্নবী।
সমাবেশে উপজেলার ৭ ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি, সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা ২০০৬ সালের ঐতিহাসিক ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা ও অস্ত্র সহ পৈশাচিক হত্যাকান্ডের সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবী করে বক্তব্য দেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.