
রাজশাহীতে প্রস্তাবিত “বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল” প্রকল্প ঘিরে কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এরই অংশ হিসেবে চীনা সরকারের পাঁচ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টা তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক চিকিৎসা সেবা, রোগীর চাপ, শয্যা সংখ্যা, চিকিৎসা সরঞ্জাম ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা পর্যালোচনা করেন। বেলা সাড়ে ১২টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল স্থাপনের সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবেই এ সফর পরিচালিত হয়েছে।
পরিদর্শনকালে চীনা প্রতিনিধি দলে ছিলেন চিকিৎসা বিশেষজ্ঞ চেন শিউওয়েন, ঝাও ইয়ান্নান, লি হং কুন, লিউ জুন এবং দং লি। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তারা। উপস্থিত ছিলেন ডা. হাবিবুর রহমান, ডা. এস আই এম রাজিউল করিম, ডা. সূচনা মনোহরা এবং ডা. মো. জনাব আলী-মুস্তাফিজসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পুঠিয়া পরিদর্শনের পাশাপাশি প্রতিনিধি দলটি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ে প্রকল্প-সংক্রান্ত বৈঠকে অংশ নেয় এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও পৃথক কর্মসূচিতে যোগ দেয়।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ও চীনের যৌথ স্বাস্থ্য সহযোগিতার ক্ষেত্রে এ ধরনের সফর ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.