পুঠিয়ায় পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ১!
রাজশাহী ব্যুরো:
পুঠিয়ায় পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ১! রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধুরমোড় নামক এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আল আমিন (২৪), উপজেলার চকমুক্তারপুর সরকারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন সাধুরমোড় গ্রামস্থ সাধুরমোড় ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার উপর ১জন ব্যক্তি অবৈধদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে উক্ত ঘটনাস্থল পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করে। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.