
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাসেন প্রামাণিক (৭০) ও আব্দুল খালেক প্রামাণিক (৬৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. লালন ও মো. লাল্টু নামের আরও দুজন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হাসেন প্রামাণিক ও খালেক প্রামাণিক পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া ধোপাপাড়া গ্রামের বাসিন্দা। আহত লালন এবং লাল্টু একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে হাসেন প্রামাণিক, খালেক প্রামাণিক, লালন এবং লাল্টু ব্যাটারিচালিত অটোরিকশায় করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বানেশ্বর বাজারে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী ক্যারেট বহনকারী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিকের মৃত্যু হয়। এ সময় হাসেন প্রামাণিক, লালন ও লাল্টু আহত হন। এ সময় স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাসেন প্রামাণিককে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজন রামেকে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকি দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন পবা হাইওয়ে থানা পুলিশ। এ সময় ঘতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই ভাইয়ের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক জব্দ করা হলেও এর চালক পালিয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় পবা হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.