পিতার হাতে মেয়ে খুন, দায় শিকার পিতার
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
পিতার হাতে মেয়ে খুন, দায় শিকার পিতার। ঠাকুরগাঁওয়ে জান্নাতুল ফেরদৌস নামের আড়াই বছরের এক শিশুকে হত্যা করেছে জাকির হোসেন নামে এক ঘাতক পিতা। হত্যার দায়ও শিকার করেছে ঘাতক পিতা। এ ঘটনায় ঘাতক পিতাকে আটক করতে সক্ষম হয়েছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, চার বছর আগে বিয়ে করে কৃষক জাকির হোসেন। এরপর তাদের সংসারে প্রায় আড়াই বছর আগে জান্নাতুল ফেরদৌস জন্ম নেয়। কয়েক মাস থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই কলহের সূত্র ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি জানান, হত্যার ঘটনা নিজে স্বীকার করেছে জাকির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.