পাবনায় ভাইয়ের উপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা!
পাবনা প্রতিনিধিঃ
পাবনায় ভাইয়ের উপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা! পাবনার সাঁথিয়ায় ভাইয়ের উপর অভিমান করে শাহিদা (২৬) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃত শাহিদা উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের মৃত হোসেন বিশ্বাসের মেয়ে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলাফেরা নিয়ে ভাই হেলাল উদ্দিন শুক্রবার রাতে শাহিদাকে শাসন করেন। এ সময় ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাইয়ের ওপর অভিমান করে অন্যান্য দিনের মতো শাহিদা তার শয়ন কক্ষে ঘুমাতে যান। এরপর থেকে আর কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের তীরের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় শাহিদার মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশে খবর দিলে তারা শাহিদার লাশ নিয়ে যায়।
গৌরীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলেন।
সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। তিনি আর বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ভাইয়ের উপর অভিমান করেই কলেজ শিক্ষার্থী শাহিদা আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে এর সঠিক কারণ জানা যাবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.