পবায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা
এম এম মামুন, রাজশাহী ব্যুরো: পবায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা।
রাজশাহীর পবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাটাখালী পৌর মেয়র আনোয়ার সাদাত নান্নু, নওহাটা পৌর প্যানেল মেয়র আজিজুল হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার ঈমাম হাসান শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবুল কাশেম, শাহমখদুম থানা এসআই আমিনুল ইসলাম, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুল মান্নান মিজিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধি, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) খেলা উপলক্ষ্যে ৯ মে থেকে ১২ মে মধ্যে খেলোয়াড় রেজিষ্ট্রেশন, ১৩ মে যাচাই বাছাই, ১৪ মে থেকে খেলা শুরু হবে এবং উপজেলার দশটি দল খেলায় অংশগ্রহণ করবে।
খেলার ভ্যেনু হবে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। প্রতিদিন দুইটি শিফটে খেলা পরিচালিত হবে। প্রথম পর্যায়ে বেলা ২ টা থেকে ৩.৩০ টা পর্যন্ত এবং ২য় পর্যায়ে বিকেল ৪ টা থেকে ৫.৩০ টা পর্যন্ত চলবে। প্রতিটি খেলা নক আউট ভিত্তিতে পরিচালিত হবে। ১৯ মে সমাপনী খেলা অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.