পনের বছর বাংলাদেশে খেলাধুলা বা প্রতিযোগিতা ছিল না- নাটোরে দুলু
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পনের বছর বাংলাদেশে খেলাধুলা বা প্রতিযোগিতা ছিল না। খেলাধুলাসহ সবকিছুতে দলীয়করণ করেছিল। ৫ আগস্টের পর বাংলাদেশকে নতুন করে সাজানো হয়েছে। খেলাধুলা মনোযোগ দিয়েছে।
তিনি আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলা বড়হরিশপুর বৈদ্যার মোড় যুব সমাজের আয়োজনে ফুটবল খেলায় এসব কথা বলেন।
দুলু বলেন, আগামী দিনে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতন্ত্র ও জবাবদিহি সরকার প্রতিষ্ঠিত হবে। যার মাধ্যমে খেলাধুলাসহ সকল মাধ্যমে যে দলীয়করণ ছিল এটা মুক্ত হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সহ দলের নেতা কর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.