
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের ধাক্কামারা মনোয়ারা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার সভাপতি সালেকুজ্জামান (সালেকে’র) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম (কাজল), পৌর বিএনপির ১ নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লব, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম (ইরান), সাধারণ সম্পাদক রাজু করিম, জেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ শাখার সহ-সভাপতি মাহবুব আলম, কার্যকরী সদস্য হারুনুর রশিদ (হিমেল)সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হলে পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। একই সঙ্গে এলাকার স্বাস্থ্যখাতে উন্নয়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়নে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি সংগঠনের সদস্যদের কাছে ভোট ও দোয়া কামনা করেন এবং পঞ্চগড়বাসীর সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.