পঞ্চগড়ে ৭ হাজারের বেশি কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ শুরু
সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সরিষা, গম, পেঁয়াজ ও চিনাবাদামের বীজ-সার তুলে দিল প্রশাসন।
পঞ্চগড়ে সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রবি ও খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। এসময় পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবীসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ৭ হাজার ৩৩০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার সরিষা চাষী, ৫ হাজার ৫০০ গম চাষী, ৩০ জন শীতকালীন পেঁয়াজ চাষী এবং ৮০০ জন চিনাবাদাম চাষীকে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আবাদ বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.