পঞ্চগড়ে ৬ কেজি গাঁজা সহ আটক এক
পঞ্চগড়ের সদর উপজেলায় ৬ কেজি গাঁজা সহ হাসিনুর রহমান (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে গোয়েন্দা সংস্থা এনএসআই পঞ্চগড়ের সদস্যদের তথ্যমতে সেনাবাহিনী ও পঞ্চগড় মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত মাদকের মূল্য আনুমানিক এক লাখ ৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হাসিনুর সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার এলাকার দিলদার আলীর ছেলে। এদিকে, অভিযান চালানোর সময় লিমন (২২) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। পলাতক লিমন একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, হাসিনুর ও লিমন দীর্ঘ দিন ধরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। পরে গোয়েন্দা সংস্থার এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে হাসিনুরকে আটক করা গেলেও লিমন পালিয়ে যায়। এসময় তাদের কাছে মজুদকৃত ৬ কেজি গাঁজা উদ্ধার করা জব্দ পূর্বক সদর থানায় আসামী সহ হস্তান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, মাদক ব্যবসায়ীকে আমাদের কাছে হস্তান্তর করা হলে মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.