পঞ্চগড়ে সুন্নত নামাজ আদায় না করায় মাদ্রাসার ছাত্রকে নির্যাতন
যোহরের নামাজে সুন্নত না পড়ায় পঞ্চগড়ে মাদ্রাসার এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের তেতুলিয়া সড়কের লিচুতলা এলাকার আল আত-তাক্বওয়া ওয়াসসুন্নাহ হিফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নির্যাতিত শিক্ষার্থী সাব্বির হোসেন নাসির (১২)। সে সদর উপজেলার বলেয়াপাড়া এলাকার বেলাল হোসেন ও ইয়াসমিন আক্তারের একমাত্র ছেলে। তিন মাস আগে সে মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়।
অভিযোগ রয়েছে, নামাজ শেষে সুন্নত না পড়ায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাব্বিরকে বেধড়ক মারধর করেন। এসময় কয়েকজন ছাত্র তার হাত চেপে ধরে। শিক্ষকের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং মুখে টুপি গুঁজে দেয়ায় রক্তক্ষরণ হয়।
বর্তমানে সাব্বির পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের আরএমও রহিমুল ইসলাম জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীর বাবা বেলাল হোসেন বাদী হয়ে আসাদসহ তিনজন শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
তবে মাদ্রাসা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ-হিল-জামান বলেন, “মামলার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.