
শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পঞ্চগড় জেলা শাখা। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় জেলা শহরের দুই শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পঞ্চগড় জেলা সভানেত্রী শাহিনুর আক্তার।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল, সেকেন্ড অফিসার কাইয়ুম আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
এসময় পুনাক পঞ্চগড় জেলা সভানেত্রী শাহিনুর আক্তার বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো পুলিশ নারী কল্যাণ সমিতির নিয়মিত কার্যক্রমের অংশ। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের সহযোগিতায় শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.