
পঞ্চগড়ে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পঞ্চগড় ড. আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “পৃথিবীতে এখন মানুষের মাঝে একটি সচেতনতা তৈরি হচ্ছে—যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে, তারা অন্যদের চেয়ে কোনো অংশে কম নন। আমাদের উচিত তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা, যাতে তারা সমাজে মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন।”
তিনি আরও বলেন, “যাদের আমরা প্রতিবন্ধী বলি, তারা সমাজেরই অংশ। জাতিসংঘ ২০০৬ সালে প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় একটি আইন প্রণয়ন করে, যা ২০০৮ সাল থেকে বিভিন্ন দেশ স্বাক্ষর করে আসছে। বাংলাদেশেও ২০০১ সালে একটি আইন করা হয় এবং ২০২৩ সালে তা সংশোধন করে আরও আধুনিক করা হয়েছে। তাদের অধিকার অন্যদের মতোই সমান।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রিয়াজ সিকদার, ব্যবস্থাপনা পরিচালক ডা. কানিজ ফাতেমা কনা প্রমুখ।
সভাপতিত্ব করেন রংপুর জোনের এরিয়া ম্যানেজার ডা. মো. নজরুল ইসলাম শাহীন।
অনুষ্ঠান শেষে অতিথিরা ৮০ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীর মাঝে চাল, ডাল, লবণ, পেঁয়াজসহ পাঁচটি পণ্যের উপহার প্যাকেট বিতরণ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.