
পঞ্চগড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে রানী দাস (৪০) নামে এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রানী দাস পঞ্চগড় পৌর এলাকার খালপাড়া এলাকার বাসিন্দা এবং মাসুদ দাসের স্ত্রী।
পুলিশ জানায়, আটককালে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৭২০ টাকা উদ্ধার করা হয়।
পরে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.