
পঞ্চগড়-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগ ও ছবি বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থীর এজেন্ট ব্যারিস্টার নওফল জমির। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের ব্যানার পুড়িয়ে ফেলা হয়েছে এবং তার ছবি বিকৃত করা হয়েছে।
তিনি জানান, তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উত্তর সন্ন্যাসীপাড়া এবং পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
ব্যারিস্টার নওফল জমির বলেন, “এ ধরনের কাজ অসুস্থ রাজনীতির পরিচায়ক। রাজনীতিতে মতের পার্থক্য থাকবে—একজন হারবে, আরেকজন জিতবে। কিন্তু এভাবে ব্যানার পোড়ানো ও ছবি বিকৃত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনার কারণে নির্বাচনী পরিবেশ নিয়ে আমরা মর্মাহত ও শঙ্কিত। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।”
এ ঘটনায় তেতুলিয়া ও পঞ্চগড় সদর থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, যুবদল নেতা হায়তুন আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.