
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে ৭ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে বোদা থানা পুলিশ উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় ৪ জনকে হাতেনাতে আটক করে।
আটকরা হলেন— রমজান আলী (২১), পিতা: চহিরুল ইসলাম, পশ্চিমপাড়া, ময়দানদিঘী; ইমরান হাসান মেহেদী (১৯), পিতা: নুর আলম, বেতবাড়ী; শাকিব খান (২২), পিতা: আব্দুল মান্নান, হরিপুর জোতসমাস; এবং লিটন ইসলাম (২৭), পিতা: আবুল কালাম আজাদ, ইসলামবাগ, বোদা পৌরসভা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে একটি দল সিরাজুল ইসলামের হাস্কিং মিলের চাতাল এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রির সময় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ওসি সোয়েল রানা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, একই রাতে দেবীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করে।
আটকরা হলেন— সাকিব ইসলাম (২০), পিতা: রেজাউল করিম, নতুন বন্দর এলাকা; মনিরুল ইসলাম (২৫), পিতা: হাসমত আলী; এবং ইউনুস আলী, পিতা: মৃত সোবহান আলী, পামুলী খোচাবাড়ী এলাকা।
থানা সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, তারা মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.