
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, সারজিস আলম প্রতিদিন বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি নিজের ব্যবহৃত মাইক্রোবাসে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত সভা, পথসভা এবং গ্রামে গ্রামে ভোটারদের বাড়িতে গিয়ে প্রচারণা করছেন।
এছাড়া তার ব্যক্তিগত ও রাজনৈতিক ফেসবুক পেজসহ ছয়টি ভিন্ন অ্যাকাউন্ট থেকে নিয়মিত নির্বাচনী ভিডিও ও কনটেন্ট প্রকাশ করে প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত যেকোনো ধরনের নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অভিযোগ রয়েছে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পরও সারজিস আলম এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে করে আচরণবিধির ৪ ও ২৫ নম্বর বিধি লঙ্ঘন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয়দের অভিযোগ, রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কমিশন, নির্বাচন ট্রাইব্যুনাল ও ভ্রাম্যমাণ আদালতের চোখের সামনেই এসব আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
নির্বাচনী বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের সক্রিয় নজরদারির অভাব এবং আচরণবিধি অমান্য চলতে থাকলে ভোটারদের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। পঞ্চগড়-১ আসনে চলমান এই অনিয়ম, প্রশাসনিক উদাসীনতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি প্রচারণা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.