
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি নিয়ে পঞ্চগড়ে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখতে আচরণবিধি যথাযথভাবে অনুসরণের ওপর তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন— ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম রবি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়–১ আসনের মনোনীত প্রার্থী (শাপলা প্রতীক) সারজিস আলম, পঞ্চগড়–১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ইকবাল হোসাইন, পঞ্চগড়–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়–১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট রিনা পারভীন ও অন্যান্য নেতৃবৃন্দ, পঞ্চগড়–২ আসনের জাসদ মনোনীত প্রার্থী ইমরান আল আমিন।
সভায় বক্তারা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার অঙ্গীকার করেন এবং সহিংসতা, অবৈধ প্রচারণা ও উত্তেজনামূলক কার্যক্রম থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। প্রশাসন জানায়, নির্বাচনকালীন যে কোনো আইনভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.