
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব। কার্তিক মাস শেষে অগ্রহায়নের প্রথম সপ্তাহ পেরোলেও এখনো তীব্র শীত পড়েনি। তবে মৌসুমের পরিবর্তনে ভোররাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে স্পষ্টভাবেই।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।
গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছিল। বুধবার ছিল ১৪.৩, মঙ্গলবার ১৪.৬, সোমবার ১৪.৫, রোববার ১৪.৭, শনিবার ১৪.২ এবং শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস। টানা স্থিতিশীল তাপমাত্রার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো তা ১৩ ডিগ্রির ঘরে নামায় শীতের অনুভূতি আরও বেড়েছে।
সদর উপজেলার গড়িনাবাড়ীর কৃষক রবিউল ইসলাম বলেন, “ভোরে মাঠে নামা কঠিন। হাত-পা জমে আসে। রোদ উঠলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। গরম কাপড়ের দোকানগুলোতেও ভিড় বাড়ছে।”
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, নভেম্বরের শেষ নাগাদ পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের দাপট বাড়তে পারে উল্লেখযোগ্যভাবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.