
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে জেলা প্রশাসক (ডিসি) পরিচয়ে মুঠোফোনে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়। সতর্কবার্তায় জানানো হয়, ০১৭৫৬৫৭২০৬৩ নম্বর থেকে জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড় পরিচয়ে ফোন করে বিভিন্ন প্রার্থীর কাছে টাকা-পয়সা দাবি করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, পঞ্চগড় জেলা প্রশাসন বা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে এ ধরনের কোনো ফোনকল করা হয়নি। এ কারণে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের এ ধরনের ফোনকলের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, উক্ত নম্বরধারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার ও পঞ্চগড় সদর থানার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি সম্পর্কে তারা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন।
এদিকে নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের প্রতারণার ঘটনায় প্রার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.