
পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (আনুমানিক ৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাড়ে ৯ মাইল এলাকায় সুমেত আলীর আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমেত আলীর আখ ক্ষেতে আখ কাটার জন্য শ্রমিকরা গেলে তারা মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে তারা তাৎক্ষণিকভাবে সদর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রস্তুত করে।
একই সঙ্গে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় এটি হত্যা নাকি স্বাভাবিক বা অন্য কোনো কারণে মৃত্যু—তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তিনি আরও জানান, পুলিশ ও সিআইডির যৌথভাবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.