পঞ্চগড়ে অধিকারের উদ্যেগে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরনে মানববন্ধন
পঞ্চগড়ে গুম হওয়া ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে তাদের পরিবারের স্বজনসহ স্থানীয়রা। শনিবার (৩০ আগস্ট) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংগঠন অধিকারের।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গুমের শিকার ইমাম হোসেন বাদলের মা মিনারা বেগম, আল আমিনের বাবা মনু মিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, কলেজ শিক্ষক শেখ সাজ্জাদ হোসেন, মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রণিক ও অধিকারের পঞ্চগড়ের ফোকাল পারসন সাংবাদিক সফিকুল আলম।
এ সময় বক্তারা জানান, বিগত সরকারের সময়ে সারা দেশে শত শত মানুষকে গুম করা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়ে গুম করা হয়েছে। এখনো অনেক বাবা মা তার সন্তানের অপেক্ষার প্রহর গুণছেন। তাই দ্রুত প্রত্যেক গুমের শিকার ব্যক্তিকে খুঁজে বের করাসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সাথে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।
মানববন্ধন শেষে তারা একটি র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ক্যাম্প এলাকার মিডিয়া হাউজে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.